বাংলায় জার্মান ভাষা শেখার এই লেসনে আমরা শিখব তারিখ বলা (Telling Dates in German)। এই পৃষ্ঠা A1 জার্মান তারিখ শেখার জন্য তৈরি, যেখানে আপনি শিখবেন দিন, মাস, সংখ্যা এবং জন্মদিন কিভাবে বলা যায়।
আপনি পাবেন উদাহরণ বাক্যসহ তারিখ, দৈনন্দিন কথোপকথনে ব্যবহারযোগ্য জার্মান তারিখ ও সংখ্যা, এবং বাংলায় অর্থসহ সহজ ব্যাখ্যা। এই লেসনটি বিশেষভাবে A1 শিক্ষার্থীদের জন্য যারা “বাংলায় জার্মান তারিখ বলা” বা “A1 জার্মান সংখ্যা ও তারিখ তালিকা উদাহরণসহ” খুঁজছেন।
তারিখের সাধারণ গঠন
জার্মান ভাষায় তারিখ বলার জন্য প্রথমে দিন, তারপর মাস এবং সবশেষে বছর বলা হয়। প্রতিটি দিনের জন্য ordinal সংখ্যা ব্যবহার করা হয়, যেমন “প্রথম,” “দ্বিতীয়,” “তৃতীয়,” ইত্যাদি।
গঠন:
Am + দিন (ordinal) + মাস + Jahr (বছর)
উদাহরণ:
• Am ersten Januar zweitausend dreiundzwanzig (আম এর্স্টেন ইয়ানুআর স্ভাইটোজেন্ড দ্রাইউন্ডস্ভানৎসিশ) - ১লা জানুয়ারি ২০২৩
• Am fünften März neunzehnhundert neunundneunzig (আম ফুন্ফ্টেন মেয়ার্ৎস নয়ন্জেন্হুন্ডার্ট নয়ন্উন্ডনোয়েন্জিশ) - ৫ই মার্চ ১৯৯৯
সপ্তাহের দিন (Ordinal Numbers – Weekdays in German)
জার্মান ভাষায় সপ্তাহের দিনগুলো ordinal সংখ্যা বা ক্রমিকভাবে বলা হয়। নিচে German | উচ্চারণ | Bangla অর্থ দেওয়া হলো:
Montag (1.) – /মোন্টাগ/ – সোমবার
Dienstag (2.) – /ডিনস্টাগ/ – মঙ্গলবার
Mittwoch (3.) – /মিটভখ/ – বুধবার
Donnerstag (4.) – /ডোনারস্টাগ/ – বৃহস্পতিবার
Freitag (5.) – /ফ্রাইটাগ/ – শুক্রবার
Samstag (6.) – /জামস্টাগ/ – শনিবার
Sonntag (7.) – /জোনটাগ/ – রবিবার
🔹 উদাহরণ বাক্য (Example Sentences)
Heute ist Montag.
আজ সোমবার।
Ich habe am Dienstag einen Termin.
আমার মঙ্গলবার একটি অ্যাপয়েন্টমেন্ট আছে।
Wir treffen uns am Freitag.
আমরা শুক্রবার দেখা করব।
জার্মান ঋতুর নাম – German Seasons in Bangla
🍀 1. Der Frühling (ডের ফ্রুলিং) – বসন্ত ঋতু (Spring)
Im Frühling blühen die Blumen.
🇬🇧 English: In spring, the flowers bloom.
🇧🇩 Bangla: বসন্তে ফুল ফোটে।
☀️ 2. Der Sommer (ডের zommer) – গ্রীষ্ম ঋতু (Summer)
Im Sommer ist es sehr heiß.
🇬🇧 English: In summer, it is very hot.
🇧🇩 Bangla: গ্রীষ্মে খুব গরম পড়ে।
🍂 3. Der Herbst (ডের হার্বস্ট) – শরৎ ঋতু (Autumn/Fall)
Im Herbst fallen die Blätter von den Bäumen.
🇬🇧 English: In autumn, the leaves fall from the trees.
🇧🇩 Bangla: শরতে গাছের পাতা ঝরে যায়।
❄️ 4. Der Winter (ডের ভিন্টার) – শীত ঋতু (Winter)
Im Winter schneit es oft.
🇬🇧 English: In winter, it often snows.
🇧🇩 Bangla: শীতে প্রায়ই তুষারপাত হয়।
মাসের নাম এবং উচ্চারণ
জার্মান ভাষায় বছরের ১২টি মাস আছে। নিচে মাসের নাম, উচ্চারণ এবং বাংলা অর্থ দেয়া হলো:
Januar – /যা‑নুয়ার/ – জানুয়ারি
Februar – /ফে‑ব্রুয়ার/ – ফেব্রুয়ারি
März – /মেরৎস/ – মার্চ
April – /আপ্রিল/ – এপ্রিল
Mai – /মাই/ – মে
Juni – /যুনি/ – জুন
Juli – /যুলি/ – জুলাই
August – /আউগুস্ট/ – আগস্ট
September – /জেপ্টেম্বার/ – সেপ্টেম্বর
Oktober – /অক্টোবার/ – অক্টোবর
November – /নোভেম্বার/ – নভেম্বর
Dezember – /ডেজেম্বার/ – ডিসেম্বর
ব্যবহার ও উদাহরণ বাক্য (Example Sentences)
Mein Geburtstag ist im Januar.
আমার জন্মদিন জানুয়ারিতে।
Wir fahren im Juli nach Berlin.
আমরা জুলাই মাসে বার্লিন যাচ্ছি।
Im Dezember ist Weihnachten.
ডিসেম্বর মাসে ক্রিসমাস হয়।
উদাহরণ হিসেবে সম্পূর্ণ তারিখ বলা
১. তারিখ: ৩রা মার্চ ২০২৩
• জার্মান: Am dritten März zweitausenddreiundzwanzig
• উচ্চারণ: আম দ্রিট্টেন মেয়ার্ৎস স্ভাইটোজেন্ড দ্রাইউন্ডস্ভানৎসিশ
• অনুবাদ: ৩রা মার্চ ২০২৩
২. তারিখ: ১৫ই আগস্ট ১৯৯০
• জার্মান: Am fünfzehnten August neunzehnhundertneunzig
• উচ্চারণ: আম ফুন্ফ্সেন্টেন আউগুস্ট নয়ন্জেন্হুন্ডার্ট নয়ন্জিশ
• অনুবাদ: ১৫ই আগস্ট ১৯৯০
৩. তারিখ: ২৫শে ডিসেম্বর ২০২১
• জার্মান: Am fünfundzwanzigsten Dezember zweitausendeinundzwanzig
• উচ্চারণ: আম ফুন্ফ্উন্ডস্ভান্সিশ্স্টেন ডেৎসেম্বর স্ভাইটোজেন্ড আইনউন্ডস্ভানৎসিশ
• অনুবাদ: ২৫শে ডিসেম্বর ২০২১
জন্মতারিখ বলার নিয়ম
জার্মান ভাষায় জন্মতারিখ বা অন্যান্য নির্দিষ্ট দিনে তারিখ বলার জন্য একই পদ্ধতি ব্যবহার করা হয়, তবে নির্দিষ্ট প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিছু নির্দিষ্ট কাঠামো অনুসরণ করতে হয়।
নিচে জন্মতারিখ বলার নিয়ম এবং অন্যান্য সাধারণ ব্যবহারের কৌশল ব্যাখ্যা করা হলো:
জন্মতারিখ বলতে জার্মান ভাষায় আমরা “Ich bin am…” (ইশ্ বিন আম…) দিয়ে শুরু করি। “am” (আম) শব্দটি তারিখের আগে ব্যবহার করা হয়, যাতে দিন, মাস, এবং বছর বোঝানো যায়।
গঠন:
Ich bin am + দিন (ordinal) + মাস + Jahr (বছর) + geboren.
উদাহরণ:
1. Meine Geburtstag (মাইনে গেবুরটসটাক) আমার জন্মদিন): ৫ই জানুয়ারি ২০০০
• জার্মান: Ich bin am fünften Januar zweitausend geboren.
• উচ্চারণ: ইশ্ বিন আম ফুন্ফ্টেন ইয়ানুআর স্ভাইটোজেন্ড গেবোরেন
• অনুবাদ: আমার জন্মদিন ৫ই জানুয়ারি ২০০০
2. Meine Geburtstag: ১৫ই মার্চ ১৯৯৫
• জার্মান: Ich bin am fünfzehnten März neunzehnhundertfünfundneunzig geboren.
• উচ্চারণ: ইশ্ বিন আম ফুন্ফ্সেন্টেন মেয়ার্ৎস নয়ন্জেন্হুন্ডার্ট ফুন্ফ্উন্ডনোয়েন্জিশ গেবোরেন
• অনুবাদ: আমার জন্মদিন ১৫ই মার্চ ১৯৯৫
জন্মতারিখ নিয়ে প্রশ্ন এবং উত্তর
জার্মান ভাষায় জন্মতারিখ জানতে চাইলে সাধারণত “Wann sind Sie geboren?” (ভান্ সিন্ড্ জি গেবোরেন?) প্রশ্নটি করা হয়, যার অর্থ “আপনার জন্মদিন কবে?”। উত্তরে পূর্বে বর্ণিত কাঠামো ব্যবহার করা হয়।
উদাহরণ:
• প্রশ্ন: Wann sind Sie geboren? (আপনার জন্মদিন কবে?)
• উত্তর: Ich bin am siebten April neunzehnhundertneunundsiebzig geboren.
(ইশ্ বিন আম জিব্টেন আপ্রিল নয়ন্জেন্হুন্ডার্ট নয়ন্উন্ডজিব্ৎসিশ গেবোরেন)
অর্থ: আমার জন্মদিন ৭ই এপ্রিল ১৯৭৯
বিশেষ তারিখ বা অন্যান্য ঘটনা
জার্মান ভাষায় কোনো বিশেষ দিনে ঘটা ঘটনা বলার জন্য “Am…” (আম…) দিয়ে শুরু করে বলা হয়। এটি জন্মদিন, বিশেষ উপলক্ষ, বা ছুটি বোঝাতে ব্যবহৃত হয়।
গঠন:
Am + দিন (ordinal) + মাস + ঘটনার বিবরণ
উদাহরণ:
1. ঐতিহাসিক দিন
• ৩রা অক্টোবর ১৯৯০ জার্মান পুনঃএকীকরণ দিবস
• জার্মান: Am dritten Oktober neunzehnhundertneunzig war die Wiedervereinigung Deutschlands.
• উচ্চারণ: আম দ্রিট্টেন ওক্টোবর নয়ন্জেন্হুন্ডার্ট নয়ন্জিশ ভার ডি ভিডার্ফেরাইনিগুং ডয়েচ্ল্যান্ড্স
• অনুবাদ: ৩রা অক্টোবর ১৯৯০ ছিল জার্মান পুনঃএকীকরণ দিবস।
2. বিয়ে
• তারিখ: ২০শে জুন ২০১০
• জার্মান: Am zwanzigsten Juni zweitausendzehn haben wir geheiratet.
• উচ্চারণ: আম স্ভান্সিশ্স্টেন ইউনী স্ভাইটোজেন্ড জেন্ ভার্ন্ গেহাইরাটেট
• অনুবাদ: আমরা ২০শে জুন ২০১০ এ বিয়ে করেছিলাম।
তারিখ নিয়ে কিছু সাধারণ প্রশ্ন এবং তাদের উত্তর
1. Wie ist Ihr Geburtsdatum? (ভি ইস্ট ইয়া গেবুর্ট্সডাটুম?) - আপনার জন্মতারিখ কী?
• উত্তর: Mein Geburtsdatum ist der fünfte Januar zweitausend. (মাইন গেবুর্ট্সডাটুম ইস্ট ডেয়ার ফুন্ফ্টে ইয়ানুআর স্ভাইটোজেন্ড) - আমার জন্মতারিখ ৫ই জানুয়ারি ২০০০।
2. Wann ist der Feiertag? (ভান ইস্ট ডেয়ার ফাইয়ার্টাগ?) - ছুটির দিন কবে?
• উত্তর: Am dritten Oktober ist der Feiertag. (আম দ্রিট্টেন ওক্টোবর ইস্ট ডেয়ার ফাইয়ার্টাগ) - ছুটির দিন ৩রা অক্টোবর।
এই লেসনে আমরা শিখলাম A1 জার্মান তারিখ বলা, মাস ও দিনগুলোর নাম, সংখ্যা এবং জন্মদিনের উদাহরণ। এই তালিকা আপনাকে দৈনন্দিন কথোপকথনে তারিখ ব্যবহার শেখা, জার্মান বাক্য বানানো, এবং বাংলায় জার্মান সংখ্যা ও তারিখ তালিকা অনুশীলন করতে সাহায্য করবে।
আপনি চাইলে এই উদাহরণ বাক্যগুলো পড়ে অনুশীলন করতে পারেন এবং প্রতিদিন নতুন তারিখ ও সংখ্যা শেখার চেষ্টা করতে পারেন। এই পেজটি A1 শিক্ষার্থীদের জন্য সেরা রেফারেন্স, যেখানে বাংলায় জার্মান তারিখ বলা, A1 তারিখ উদাহরণ বাক্যসহ, এবং দৈনন্দিন জার্মান কথোপকথনের জন্য গুরুত্বপূর্ণ তারিখ ও সংখ্যা সব একসাথে আছে।
আরও শিখতে থাকুন এবং অন্য A1 জার্মান লেসন যেমন Greetings, Numbers, Separable Verbs , Separable verbs full a1 list পেজগুলোও দেখুন।

Comments
Post a Comment