জার্মান শেখার জন্য সংখ্যাগুলি জানা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জেনে নিবো জার্মান সংখ্যা গুলো.
প্রথমে আমরা শিখবো ১ থেকে ২০ গণনা করার নিয়ম তারপরে আমরা দেখবো ২০ এর পরের সংখ্যা কিভাবে উচ্চারণ করতে পারা যাইয় সহজেই।
১ থেকে ২০
* 1 - eins - আইন্স
* 2- zwei - সোয়াই
* 3 - drei - দ্রাই
* 4 - vier - ফিয়ার
* 5- fünf - ফুন্ফ
* 6 - sechs - জেক্স
* 7 - sieben - জিবেন
* 8 - acht - আখ্ট
* 9 - neun - নয়েন
* 10 - zehn - সেন
* 11 - elf - এল্ফ
* 12 - zwölf - সোয়ল্ফ
* 13 - dreizehn - দ্রাইসেন
* 14 - vierzehn - ফিয়ারসেন
* 15 - fünfzehn - ফুন্ফসেন
* 16 - sechzehn - জেক্সসেন
* 17 - siebzehn - জিবেনসেন
* 18 - achtzehn - আখ্টসেন
* 19 - neunzehn - নয়েনসেন
* 20 - zwanzig - সোয়ানসিগ
এবার দেখে নেয়া যাক বাক্যে এর ব্যবহার কিভাবে হয়। এখানে জার্মান সংখ্যা গুলোর ব্যবহার করে কয়েকটি সাধারণ বাক্য দেখে নিবো:
* Ich habe ein Auto. (আমি একটা গাড়ি আছে।)
* Ich habe zwei Kinder. (আমার দুটি সন্তান আছে।)
* Ich habe drei Brüder. (আমার তিন ভাই আছে।)
* Ich habe vier Schwestern. (আমার চার বোন আছে।)
২০ থেকে ৯৯ গণনা
সবার প্রথমে ১ থেকে ১০ এর উচ্চারণ মুখস্ত করতে হবে আপনাকে। এরপরের সব সংখ্যা গণ্না খুব সহজ।
জার্মান সংখ্যা গণনায় ২ অংকের সংখ্যার ক্ষেত্রে শেষের সংখ্যা প্রথমে উচ্চারিত হয় এরপর তার আগের সংখ্যাটি উচ্চারিত হয় সেটির কোন দশকের ঘরে তার ভিত্তিতে। যেমন আগের লেসনে দেখবেন দশ এর ঘরের সংখ্যা যেমন ধরুণ ১৩। এখানে ৩ আগে উচ্চারণ হবে। ৩ হলো "দ্রাই" (drei)। এর পর এটি যেহেতু দশের ঘরের সংখ্যা তাহলে উচ্চারণ হবে "সেন" (zehn)। তাহলে একসাথে যদি ১৩ বলতে যাই তাহলে হবে "দ্রাইসেন" (dreizehn)। খুবই সহজ। তাহলে এবার ভেবে বলুন ১৫ কিভাবে উচ্চারিত হবে? প্রথমে ৫ "ফিউনফ" এর পরে ১০ "সেন"। একসাথে দাঁড়ায় তাহলে ১৫ = "ফিউনফ সেন" (fünfzehn)। ১১ থেকে ১৯ এ ভাবেই উচ্চারিত হবে।
আজকের আমরা জানবো ২০ এর ঘরের পরের সংখ্যা গুলো কিভাবে উচ্চারিত হবে। ২০ এর ঘরের পরে সংখ্যা গুলো গণনা আরো সহজ।
তার আগে দশকের ঘরের উচ্চারনের নিয়ম দেখে নেয়া যাক। এর নিয়ম হলো যখন আপনি দশকের ঘরের সংখ্যা যেমন ২০, ৩০, ৪০, ৫০, ৬০,৭০,৮০,৯০ এরসব উচ্চার করতে যাবেন তখন প্রথম অংকের পরে "জিস" যোগ করে দিলেই হবে। তবে শুরুতেই ২০ এর উচ্চারণ দেখে নিবো কারণ এর উচ্চারণ অল্প ভিন্ন।
.png)
Comments
Post a Comment