Skip to main content

A1 Lesson 2: জার্মান বর্ণমালা (German Alphabet) এবং অন্যান্য উচ্চারণ

জার্মান বর্ণমালা ইংরেজি বর্ণমালার মতোই, তবে কিছু বর্ণের উচ্চারণ ভিন্ন। জার্মান বর্ণমালা বাংলা বর্ণমালা থেকে সাধারণভাবে ভিন্ন। জার্মান বর্ণমালা শুরু হয় 'A' দিয়ে এবং 'Z' শেষ হয়। জার্মান বর্ণমালাতে বেশ কিছু উচ্চারণ বর্ণও রয়েছে, যা বাংলায় পাওয়া যায় না।


প্রথমে এক নজরে দেখে নেয়া যায় বর্ণমালা গুলো দেখতে কেমন এবং তাদের ছোট হাতের, বড় হাতের বর্ণ।

Capital letters: A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z, Ä, Ö, Ü, ß

Lowercase letters: a, b, c, d, e, f, g, h, i, j, k, l, m, n, o, p, q, r, s, t, u, v, w, x, y, z, ä, ö, ü, ß

এবার দেখে নেয়া যাক জার্মান বর্ণগুলো। আমরা একই সাথে দেখবো এই বর্ণের ইংরেজি এবং বাংলা অর্থ, ও উচ্চারণ গুলো কেমন হয়ঃ

A আApfel (apple)আপফেলআপেল
B বেBaum (tree)বাউমগাছ
C সেComputer (computer)কম্পিউটারকম্পিউটার
D ডেDeutsch (German)ডয়েচজার্মান
E এEltern (parents)এল্টের্নবাবা-মা
F এফFisch (fish)ফিশমাছ
G গেGarten (garden)গার্টেনবাগান
H হাHaus (house)হাউসবাড়ি
I ইIch (I)ইসআমি
J ইয়টJa (yes)ইয়াহ্যাঁ
K কাKind (child)কিন্টশিশু
L এলLiebe (love)লিইবাভালবাসা
M এমMann (man)মানপুরুষ
N এনNacht (night)নাখটরাত
O ওObst (fruit)ওবস্টফল
P পেPapier (paper)পাপিয়ারকাগজ
Q কুQuelle (spring)কুয়েলেঝর্ণা
R এরRegen (rain)রেগেনবৃষ্টি
S এসSonne (sun)জনাসূর্য
T টেTisch (table)টিশটেবিল
U উUhr (clock)উয়াঘড়ি
V ফাওVater (father)ফাটাবাবা
W ভেWasser (water)ভাসাপানি
X ইক্সxylophon (xylophone)ক্সাইলোফোনকাইলোফোন
Y ইউপ্সিলনYacht (yacht)ইয়াক্টজাহাজ
Z সেট (Ts)zehn (ten)সেনদশ
Ä এÄrger (anger)এর্গাররাগ
Ö উÖl (oil)উউলতেল
Ü উউÜbung (exercise)ইউউবুংঅনুশীলন
ß এসসেটStraße (street)ষ্ট্রাসেরাস্তা    

লক্ষ্য করবেন এই তালিকার শেষে এমন কিছু বর্ণ আছে যা ইংরেজিতে নেই। এবার সেসব নিয়ে আলোচনা করে নেয়া যাক।

  • ä - এ - এর উচ্চার হবে ইংরেজির "A" অথবা বাংলার "এ"র মতো। বর্ণের উপরে যে দুইটি ফোটার মতো দেখায় একে বলে "উমলাউট"। 
  • ö - উ  - এর উচ্চাণ বাংলায় "উল" শব্দের উচ্চারণের যেভাবে উ এর উচ্চারণ হয় তেমন। তবে এতে "উ"  টেনে  এবং অল্প জোর দিয়ে উচ্চারণ করতে হবে
  • ü - উউ - ইউ এবং ই এর মাঝামাঝি এর উচ্চারণ। ö উচ্চারণের মতোই আরেকটু জোর দিয়ে উচ্চাতণ করতে হয়।
  • ß - এসসেট - এর উচ্চারণ হবে ইংরেজিতে "ss" দুইবার একসঙ্গে উচ্চারণের মতো।
  • z -সেট - এর উচ্চারণ এর শুরুটা হবে ইংরেজির "ts" একসঙ্গে উচ্চারণ করলে যেমন হবে ঠিক সেরকম। সম্পূর্ণ উচ্চারণটা শুনাবে অনেকটা "tset" এর মতো। 

অন্যান্য উচ্চারণ  

জার্মান ভাষায় যখন দুটি অক্ষর একসাথে আসে, তখন উচ্চারণের ক্ষেত্রে কিছু পরিবর্তন ঘটে। এ সম্পর্কে আমরা এবার বিস্তারিত জানবো।

"ch"

  • সাধারণত, "ch" শব্দটি "খ" এর মতো উচ্চারিত হয়। উদাহরণ:
    • Buch (বুখ) - বই
    • Nacht (নাখ্ট) - রাত
  • তবে কিছু ক্ষেত্রে এটি "শ" এর মতো শোনা যেতে পারে, যেমন:
    • ich (ইশ) - আমি
    • Dach (ডাখ) - ছাদ

"sch"

  • "sch" সবসময় "শ" এর মতো উচ্চারিত হয়। উদাহরণ:
    • Schule (শুলে) - স্কুল
    • Tisch (টিশ) - টেবিল
"st" এবং "sp"
  • শব্দের শুরুতে "st" এবং "sp" সাধারণত "শ্ট" এবং "শ্প" উচ্চারণ হয়। উদাহরণ:
    • Straße (শ্ট্রাসে) - রাস্তা
    • Sport (শ্পোর্ট) - খেলা
"ng"
  • "ng" সাধারণত "ঙ" এর মতো উচ্চারিত হয়। উদাহরণ:
    • Junge (ইউঙে) - ছেলে
    • Singen (জিঙ্গেন) - গান করা
"au"
  • "au" উচ্চারণ হয় "আউ" এর মতো। উদাহরণ:
    • Haus (হাউস) - বাড়ি
    • Auto (আউটো) - গাড়ি
"ei" এবং "ie"
  • "ei" উচ্চারণ হয় "আই" এর মতো। উদাহরণ:
    • Wein (ভাইন) - ওয়াইন
    • Leise (লাইজে) - নীরব
  • "ie" উচ্চারণ হয় দীর্ঘ "ই" এর মতো। উদাহরণ:
    • Liebe (লিবে) - ভালোবাসা
    • Biene (বিনে) - মৌমাছি
"eu" এবং "äu"
  • "eu" এবং "äu" উচ্চারণ হয় "অয়" এর মতো। উদাহরণ:
    • Freund (ফ্রয়েন্ড) - বন্ধু
    • Häuser (হয়যা) - বাড়িগুলো
"ss"
  • "ss" সাধারণত "স" এর মতো উচ্চারিত হয়। উদাহরণ:
    • Wasser (ভা্সা) - পানি
    • Kasse (কাসে) - ক্যাশবক্স
"ck"
  • "ck" সাধারণত "ক" এর মতো উচ্চারিত হয়, তবে এটি আরও কঠিনভাবে উচ্চারিত হয়। উদাহরণ:
    • Backen (বাকেন) - বেক করা
    • Ecke (একা) - কোণ
"tz"
  • "tz" উচ্চারণ হয় "ৎস" এর মতো। উদাহরণ:
    • Katze (কাট্সে) - বিড়াল
    • Platz (প্লাট্স) - স্থান 


 

Comments

Popular posts from this blog

A1 Lesson 3: জার্মান সংখ্যা (১- ৯৯)

জার্মান শেখার জন্য সংখ্যাগুলি জানা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জেনে নিবো জার্মান সংখ্যা গুলো. প্রথমে আমরা শিখবো ১ থেকে ২০ গণনা করার নিয়ম তারপরে আমরা দেখবো ২০ এর পরের সংখ্যা কিভাবে উচ্চারণ করতে পারা যাইয় সহজেই।  ১ থেকে ২০  * 1 - eins - আইন্স * 2- zwei -  সোয়াই * 3 - drei - দ্রাই * 4 - vier - ফিয়ার * 5- fünf - ফুন্ফ * 6 - sechs - জেক্স * 7 - sieben - জিবেন * 8 - acht - আখ্ট * 9 - neun - নয়েন * 10 - zehn - সেন * 11 - elf - এল্ফ * 12 - zwölf - সোয়ল্ফ * 13 - dreizehn - দ্রাইসেন * 14 - vierzehn - ফিয়ারসেন * 15 - fünfzehn - ফুন্ফসেন * 16 - sechzehn - জেক্সসেন * 17 - siebzehn - জিবেনসেন * 18 - achtzehn - আখ্টসেন * 19 - neunzehn - নয়েনসেন * 20 - zwanzig - সোয়ানসিগ এবার দেখে নেয়া যাক বাক্যে এর ব্যবহার কিভাবে হয়। এখানে জার্মান সংখ্যা গুলোর ব্যবহার করে কয়েকটি সাধারণ বাক্য দেখে নিবো: * Ich habe ein Auto. (আমি একটা গাড়ি আছে।) * Ich habe zwei Kinder. (আমার দুটি সন্তান আছে।) * Ich habe drei Brüder. (আমার তিন ভাই আছে।) * Ich habe vier Schwestern. (আমার চার বোন আছে।) ২০ থেকে ৯৯ গ...

A1 Lesson 1: Greetings - সম্ভাষণ

জার্মান ভাষা শিখতে শুরু করার সময়, গ্রিটিংস শেখার মাধ্যমে শুরু করতে হবে। এটাই প্রথম ধাপে  আপনাকে জার্মান ভাষী মানুষদের সাথে আপনার যোগাযোগ শুরু করতে সাহায্য করবে।  A1 লেভেলে, আপনার জানতে হবে, জার্মান ভাষায় সম্ভাষণ  জানানোর বিভিন্ন উপায় গুলো।   দিনের সময়, আপনি নিম্নলিখিত  সম্ভাষণ  ব্যবহার করতে পারেন: Guten Morgen (গুটেন মরগেন) - Good morning / শুভ সকাল Guten Tag (গুটেন টাক) - Good day / শুভ দিন Guten Abend (গুটেন আবেন্ট) - Good evening / শুভ সন্ধ্যা যদি আপনি কাউকে দিনের শেষে সম্ভাষণ জানাতে চান, তাহলে আপনি বলতে পারেন। Gute Nacht (গুটে নাখট) - Good night/ শুভ রাত্রী  সাধারণ জার্মান  সম্ভাষণ গুলির মধ্যে রয়েছে: Hallo (হ্যালো) - Hello Grüß Gott (গ্রুস গট) - Hello (used in southern Germany and Austria) Servus (জারভুস) - Hello/Goodbye (used in southern Germany and Austria) আপনি যদি কোনও ব্যক্তির সাথে প্রথমবারের মতো দেখা করছেন, তাহলে আপনি তাদের নাম ধরে  সম্ভাষণ  জানাতে পারেন। উদাহরণস্বরূপ: Hallo Anna. (হ্যালো আনা) - Hello Anna. Gu...