Skip to main content

A1 Lesson 9: Article

  


"Article" কি?

জার্মান ভাষায় আর্টিকেল হল সেই শব্দগুলি যা আমরা কোনো নামের আগে ব্যবহার করি। ইংরেজি ভাষায় যেমন ব্যবহার হয় The/ A/ An , ঠিক সেরকম ভাবেই এই ভাষাতেও Article এর ব্যবহার হয়।

জার্মান ভাষায় এই Article এর মাধ্যমে, আরটিকেলটি যে নামের আগে বসে তার লিঙ্গ/ Gender প্রকাশ করে। এর মাধ্যমে ৩ ধরণের লিঙ্গ প্রকাশ করা হয় ঃ masculine, feminine, neuter অর্থাৎ পুরুষ বাচক, স্ত্রী বাচক এবং পুরুষ - স্ত্রী কোনোটিই নয়।

Article গুলো কি কি?

জার্মান ভাষায় দুই ধরণের আর্টিকেল রয়েছে: ডেফিনিট আর্টিকেল (der, die, das) যা ইংরেজিতে "The" এর মাধ্যমে বুঝানো হয় এবং ইনডেফিনিট আর্টিকেল (ein, eine, ein) যা ইংরেজিতে "A / An" এর মাধ্যমে বুঝানো হয়।

এবার দেখে নিবো কোন Article গুলো পুরুষ বাচক, স্ত্রী বাচক এবং পুরুষ - স্ত্রী কোনোটিই নয়ঃ

পুরুষ বাচকঃ der (দেয়া), ein (আইন)

স্ত্রী বাচকঃ die (দি), eine (আইনা)

পুরুষ - স্ত্রী কোনোটিই নয়ঃ das (দাস), ein (আইন)

বহুবচনঃ die (দি)

এই দুই প্রকারের আর্টিকেল গুলো আরো বিস্তারিত জানার চেষ্টা করবো এবার।

ডেফিনিট আর্টিকেলঃ এই ধরণের আর্টিকেলগুলি ব্যবহার করা হয় কোনো ব্যাক্তি, বস্তু বা যেকোনো নামকে নির্দিষ্ট করে বুঝাতে। যেমন:

  • Der Mann liest ein Buch. (The man is reading a book.) - লোকটা একটা বই পড়ছে
  • Die Frau kocht Essen. (The woman is cooking food.) - মহিলাটি খাবার রান্না করেন
  • Das Kind spielt im Park. (The child is playing in the park.) - শিশুটি পার্কে খেলছে

এখানে খেয়াল করলে দেখবেন এই লাইন গুলোয় কোনো নির্দিষ্ট একজনকে বুঝানো হচ্ছে, (Der Mann, Die Frau, Das Kind)। 

ইনডেফিনিট আর্টিকেলঃ এই আর্টিকেলগুলি ব্যবহার করা হয় কোনো ব্যাক্তি, বস্তু বা যেকোনো নামকে অনির্দিষ্ট করে বুঝাতে। উদাহরণস্বরূপ:

  • Ein Mann liest ein Buch. (A man is reading a book.) - একজন মানুষ একটি বই পড়ছেন
  • Eine Frau kocht Essen. (A woman is cooking food.) - একজন মহিলা খাবার রান্না করছেন
  • Ein Kind spielt im Park. (A child is playing in the park.) - একটি শিশু পার্কে খেলছে।

এখানে খেয়াল করলে দেখবেন এই লাইন গুলোয় কোনো নির্দিষ্ট একজনকে বুঝানো হচ্ছে না, (Ein MannEine FrauEin Kind)। 

খেয়াল করে দেখবেন এই আর্টিকেল গুলো শব্দের শুরুতে বসে তাই এদের নমিনাটিভ আর্টিকেল বলা হয়। সহজ ভাষায়, যা Noun/ Subject এর স্থানে ব্যবহার করা হয় সেগুলোই নমিনাটিভ (nominativ) আর্টিকেল। এই অংশে বুঝতে হবে জার্মান Case সম্পর্কে ।

জার্মানে বাক্যে noun এর কাজ অনুযায়ী তার রূপ (form) বদলায়। এই পরিবর্তনকে বলে Case (Kasus)


সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি case হলো 

Nominative – বাক্যের কর্তা (subject)

Akkusative – বাক্যের কর্ম (object)

Dative – পরোক্ষ কর্ম (indirect object) (এটা পরে শিখবো)

আজ আমরা প্রথম দুইটা শিখবো।



এই চার্টে যেভাবে দেখা যাচ্ছে। জার্মান  Case অনুযায়ী Article এর পরিবর্তন করে ব্যবহার করতে হয়।

উদাহরণ এর মাধ্যমে বুঝার চেষ্টা করবো এর ব্যবহার ।



কিভাবে বুঝবো কোনটা Nominative আর কোনটা Akkusative?


প্রশ্ন করে দেখো:

কে কাজ করছে? → Nominative

কাকে / কী কে দেখা হচ্ছে, খাওয়া হচ্ছে ইত্যাদি?   Akkusative


Der Mann isst. মানে: মানুষটি খাচ্ছে। এখানে “Der Mann” (মানুষটি) কাজ করছে — তাই এটা Nominative। সে অনুযায়ী Nominative Article ব্যবহার করা হয়েছে। 







Comments

Popular posts from this blog

A1 Lesson 2: জার্মান বর্ণমালা (German Alphabet) এবং অন্যান্য উচ্চারণ

জার্মান বর্ণমালা ইংরেজি বর্ণমালার মতোই, তবে কিছু বর্ণের উচ্চারণ ভিন্ন। জার্মান বর্ণমালা বাংলা বর্ণমালা থেকে সাধারণভাবে ভিন্ন। জার্মান বর্ণমালা শুরু হয় 'A' দিয়ে এবং 'Z' শেষ হয়। জার্মান বর্ণমালাতে বেশ কিছু উচ্চারণ বর্ণও রয়েছে, যা বাংলায় পাওয়া যায় না। প্রথমে এক নজরে দেখে নেয়া যায় বর্ণমালা গুলো দেখতে কেমন এবং তাদের ছোট হাতের, বড় হাতের বর্ণ। Capital letters : A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z, Ä, Ö, Ü, ß Lowercase letters : a, b, c, d, e, f, g, h, i, j, k, l, m, n, o, p, q, r, s, t, u, v, w, x, y, z, ä, ö, ü, ß এবার দেখে নেয়া যাক জার্মান বর্ণগুলো। আমরা একই সাথে দেখবো এই বর্ণের ইংরেজি এবং বাংলা অর্থ, ও উচ্চারণ গুলো কেমন হয়ঃ A আ Apfel (apple) আপফেল আপেল B বে Baum (tree) বাউম গাছ C সে Computer (computer) কম্পিউটার কম্পিউটার D ডে Deutsch (German) ডয়েচ জার্মান E এ Eltern (parents) এল্টের্ন বাবা-মা F এফ Fisch (fish) ফিশ মাছ G গে Garten (garden) গার্টেন বাগান H হা Haus (house) হাউস বাড়ি I ই Ich (I) ইস আমি J ইয়ট Ja (yes) ইয়া হ্যাঁ K ...

A1 Lesson 3: জার্মান সংখ্যা (১- ৯৯)

জার্মান শেখার জন্য সংখ্যাগুলি জানা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জেনে নিবো জার্মান সংখ্যা গুলো. প্রথমে আমরা শিখবো ১ থেকে ২০ গণনা করার নিয়ম তারপরে আমরা দেখবো ২০ এর পরের সংখ্যা কিভাবে উচ্চারণ করতে পারা যাইয় সহজেই।  ১ থেকে ২০  * 1 - eins - আইন্স * 2- zwei -  সোয়াই * 3 - drei - দ্রাই * 4 - vier - ফিয়ার * 5- fünf - ফুন্ফ * 6 - sechs - জেক্স * 7 - sieben - জিবেন * 8 - acht - আখ্ট * 9 - neun - নয়েন * 10 - zehn - সেন * 11 - elf - এল্ফ * 12 - zwölf - সোয়ল্ফ * 13 - dreizehn - দ্রাইসেন * 14 - vierzehn - ফিয়ারসেন * 15 - fünfzehn - ফুন্ফসেন * 16 - sechzehn - জেক্সসেন * 17 - siebzehn - জিবেনসেন * 18 - achtzehn - আখ্টসেন * 19 - neunzehn - নয়েনসেন * 20 - zwanzig - সোয়ানসিগ এবার দেখে নেয়া যাক বাক্যে এর ব্যবহার কিভাবে হয়। এখানে জার্মান সংখ্যা গুলোর ব্যবহার করে কয়েকটি সাধারণ বাক্য দেখে নিবো: * Ich habe ein Auto. (আমি একটা গাড়ি আছে।) * Ich habe zwei Kinder. (আমার দুটি সন্তান আছে।) * Ich habe drei Brüder. (আমার তিন ভাই আছে।) * Ich habe vier Schwestern. (আমার চার বোন আছে।) ২০ থেকে ৯৯ গ...

A1 Lesson 1: Greetings - সম্ভাষণ

জার্মান ভাষা শিখতে শুরু করার সময়, গ্রিটিংস শেখার মাধ্যমে শুরু করতে হবে। এটাই প্রথম ধাপে  আপনাকে জার্মান ভাষী মানুষদের সাথে আপনার যোগাযোগ শুরু করতে সাহায্য করবে।  A1 লেভেলে, আপনার জানতে হবে, জার্মান ভাষায় সম্ভাষণ  জানানোর বিভিন্ন উপায় গুলো।   দিনের সময়, আপনি নিম্নলিখিত  সম্ভাষণ  ব্যবহার করতে পারেন: Guten Morgen (গুটেন মরগেন) - Good morning / শুভ সকাল Guten Tag (গুটেন টাক) - Good day / শুভ দিন Guten Abend (গুটেন আবেন্ট) - Good evening / শুভ সন্ধ্যা যদি আপনি কাউকে দিনের শেষে সম্ভাষণ জানাতে চান, তাহলে আপনি বলতে পারেন। Gute Nacht (গুটে নাখট) - Good night/ শুভ রাত্রী  সাধারণ জার্মান  সম্ভাষণ গুলির মধ্যে রয়েছে: Hallo (হ্যালো) - Hello Grüß Gott (গ্রুস গট) - Hello (used in southern Germany and Austria) Servus (জারভুস) - Hello/Goodbye (used in southern Germany and Austria) আপনি যদি কোনও ব্যক্তির সাথে প্রথমবারের মতো দেখা করছেন, তাহলে আপনি তাদের নাম ধরে  সম্ভাষণ  জানাতে পারেন। উদাহরণস্বরূপ: Hallo Anna. (হ্যালো আনা) - Hello Anna. Gu...