Skip to main content

A1 Lesson 14 : সময় বলা

জার্মান ভাষায় আনুষ্ঠানিক (ফরমাল) এবং অনানুষ্ঠানিক ( ইনফর্মাল)  এই ২ ভাবে সময় বলা হয়। আজকে আমরা শিখবো এই দুইভাবে সময় বলা যায় কি উপায়ে।


পূর্ণ সময় বলা

জার্মান ভাষায় পূর্ণ সময় বলার জন্য আমরা “Uhr” (উয়া) শব্দটি ব্যবহার করি, যার অর্থ “ঘণ্টা।”

উদাহরণস্বরূপ:

 • Es ist ein Uhr (এস ইস্ট আইন উয়া) - এখন ১টা।

 • Es ist zwei Uhr (এস ইস্ট জ্ভাই উয়া) - এখন ২টা।

 • Es ist zehn Uhr (এস ইস্ট সেন উয়া) - এখন ১০টা।

13:00Es ist dreizehn Uhr (এস ইস্ট দ্রাইৎসেন উর) - এখন ১৩:০০ বা দুপুর ১টা।

15:30Es ist fünfzehn Uhr dreißig (এস ইস্ট ফুন্‌ফ্‌ৎসেন উর দ্রাইসিশ) - এখন ১৫:৩০ বা বিকেল ৩টা ৩০ মিনিট।

20:45Es ist zwanzig Uhr fünfundvierzig (এস ইস্ট স্ভানৎসিশ উর ফুন্‌ফ্‌উন্ডফিয়ারৎসিশ) - এখন ২০:৪৫ বা রাত ৮টা ৪৫ মিনিট।


অনুষ্ঠানিক বা ফর্মাল নিয়মে সময় বলা

এই নিয়মে ২৪ ঘন্টার পদ্ধতিতে সময় বলা হয়। জার্মান ভাষায় ২৪-ঘণ্টা পদ্ধতিতে প্রতিটি ঘন্টা বলার নিয়ম সম্পর্কে নিচে বিস্তারিত দেয়া হলো।


২৪-ঘণ্টা পদ্ধতির প্রতিটি ঘণ্টার উচ্চারণ এবং অনুবাদ


00:00 Es ist null Uhr এখন রাত ১২টা

01:00 Es ist ein Uhr এখন রাত ১টা

02:00 Es ist zwei Uhr এখন রাত ২টা

03:00 Es ist drei Uhr এখন রাত ৩টা

04:00 Es ist vier Uhr এখন রাত ৪টা

05:00 Es ist fünf Uhr এখন ভোর ৫টা

06:00 Es ist sechs Uhr এখন ভোর ৬টা

07:00 Es ist sieben Uhr এখন সকাল ৭টা

08:00 Es ist acht Uhr এখন সকাল ৮টা

09:00 Es ist neun Uhr এখন সকাল ৯টা

10:00 Es ist zehn Uhr এখন সকাল ১০টা

11:00 Es ist elf Uhr এখন সকাল ১১টা

12:00 Es ist zwölf Uhr এখন দুপুর ১২টা

13:00 Es ist dreizehn Uhr এখন দুপুর ১টা

14:00 Es ist vierzehn Uhr এখন দুপুর ২টা

15:00 Es ist fünfzehn Uhr এখন বিকেল ৩টা

16:00 Es ist sechzehn Uhr এখন বিকেল ৪টা

17:00 Es ist siebzehn Uhr এখন বিকেল ৫টা

18:00 Es ist achtzehn Uhr এখন সন্ধ্যা ৬টা

19:00 Es ist neunzehn Uhr এখন সন্ধ্যা ৭টা

20:00 Es ist zwanzig Uhr এখন রাত ৮টা

21:00 Es ist einundzwanzig Uhr এখন রাত ৯টা

22:00 Es ist zweiundzwanzig Uhr এখন রাত ১০টা

23:00 Es ist dreiundzwanzig Uhr এখন রাত ১১টা

24:00 Es ist vierundzwanzig Uhr / null Uhr এখন রাত ১২টা (অথবা ০০:০০)


মিনিট সহ ফর্মাল সময় বলা


মিনিট সহ ফর্মাল সময় বলার ক্ষেত্রে মিনিট সংখ্যা সরাসরি যুক্ত করা হয়।


07:15Es ist sieben Uhr fünfzehn (এস ইস্ট জিবেন উয়া ফুন্‌ফ্‌ৎসেন) - এখন ৭:১৫ বা সকাল ৭টা ১৫ মিনিট।

14:30Es ist vierzehn Uhr dreißig (এস ইস্ট ফিয়ারৎসেন উয়া দ্রাইসিশ) - এখন ১৪:৩০ বা দুপুর ২টা ৩০ মিনিট।

22:50Es ist zweiundzwanzig Uhr fünfzig (এস ইস্ট স্ভাই উন্ড স্ভানসিশ উয়া ফুন্‌ফ্‌ সিশ) - এখন ২২:৫০ বা রাত ১০টা ৫০ মিনিট।


ফর্মাল প্রশ্ন-উত্তর


ফর্মাল পরিবেশে সময় সম্পর্কিত কিছু প্রশ্ন এবং তাদের সম্ভাব্য উত্তর দেয়া হলো:


1. Wie viel Uhr ist es? (ভি ফিল উয়া ইস্ট এস?) - এখন কয়টা বাজে?

Es ist sechzehn Uhr. (এস ইস্ট জেক্সৎসেন উয়া) - এখন ১৬:০০ বা বিকেল ৪টা।

2. Um wie viel Uhr beginnt das Meeting? (উম ভি ফিল উয়া বেগিন্‌ট ডাস মিটিং?) - মিটিং কখন শুরু হবে?

Das Meeting beginnt um elf Uhr dreißig. (দাস মিটিং বেগিন্‌ট উম এল্ফ উয়া দ্রাইসিশ) - মিটিং শুরু হবে ১১:৩০-এ বা সকাল ১১টা ৩০ মিনিটে।


২৪-ঘণ্টা সময় বলার নিয়ম


 • ০০:০০ (মধ্যরাত) বোঝাতে null Uhr (নুল উয়া) অথবা vierundzwanzig Uhr (ফিয়ারউন্ডস্ভানসিশ উয়া) বলা হয়।

 • ২৪-ঘণ্টা পদ্ধতি অফিসিয়াল ক্ষেত্রে যেমন সময়সূচি, বাস/ট্রেনের সময় এবং অন্যান্য আনুষ্ঠানিক প্রেক্ষাপটে ব্যবহৃত হয়।



এভাবে ২৪-ঘণ্টা পদ্ধতি ব্যবহারের মাধ্যমে জার্মান ভাষায় সঠিকভাবে ফর্মাল সময় বলা সহজ হয়।





অনানুষ্ঠানিক বা ইনফর্মাল নিয়মে সময় বলা


আনুষ্ঠানিক নিয়মের সাথে এই নিয়মটি তফাৎ রয়েছে। এই নিয়ম সহজে বুঝতে আমরা বাংলাভাষায় যেভাবে মৌখিকভাবে সময় বলি যেমন দেড়টা, আড়াইটা, পৌনে তিনটা, ষোয়া ৪ টা, ৫ টা বেজে ১০ মিনিট, ৬ টা বাজতে ৫ মিনিট বাকি , একই ভাবে জার্মান ভাষাতেও মৌখিকভাবে সময় বলা হয়ে থাকে। বিস্তারিত আমরা ধাপে ধাপে শিখবো।



১. মিনিট পার হলে (Nach)

যদি কোনো পূর্ণ সময়ের পর কিছু মিনিট হয়, তখন “nach” (নাখ) শব্দটি ব্যবহার করা হয়, যার অর্থ “পরে।”

উদাহরণস্বরূপ:

 • Es ist zehn nach drei (এস ইস্ট সেন নাখ দ্রাই) - এখন ৩টা ১০ মিনিট।

 • Es ist fünf nach acht (এস ইস্ট ফুন্‌ফ নাখ আখ্‌ট) - এখন ৮টা ৫ মিনিট।

 • Es ist zwanzig nach fünf (এস ইস্ট স্ভান্‌সিশ নাখ ফুন্‌ফ) - এখন ৫টা ২০ মিনিট।


২. মিনিট বাকি থাকলে (Vor)

যদি কোনো সময়ের কিছুক্ষণ আগে হয়, তখন “vor” (ফোর) শব্দটি ব্যবহার করা হয়, যার অর্থ “আগে।”

উদাহরণস্বরূপ:

 • Es ist fünf vor neun (এস ইস্ট ফুন্‌ফ ফোর নোয়েন) - এখন ৯টা বাজতে ৫ মিনিট বাকি।

 • Es ist zehn vor vier (এস ইস্ট সেন ফোর ফিয়ার) - এখন ৪টা বাজতে ১০ মিনিট বাকি।

 • Es ist zwanzig vor elf (এস ইস্ট স্ভান্‌সিশ ফোর এল্ফ) - এখন ১১টা বাজতে ২০ মিনিট বাকি।


৩. আধা ঘন্টার সময় বলা (Halb)

যদি সময়টি কোনো পূর্ণ ঘণ্টার ৩০ মিনিট আগে হয়, তখন “halb” (হাল্‌ব) শব্দটি ব্যবহার করা হয়, যা সাড়ে অর্থে ব্যবহৃত হয়। জার্মানে সময় বলার ক্ষেত্রে ৩০ মিনিট পরে আসা ঘণ্টা বলা হয়।

উদাহরণস্বরূপ:

 • Es ist halb drei (এস ইস্ট হাল্‌ব দ্রাই) - এখন  ৩ টা বাজতে আধা ঘন্টা বাকি।

 • Es ist halb acht (এস ইস্ট হাল্‌ব আখ্‌ট) - এখন সাড়ে ৭টা বা ৮ টা বাজতে আধা ঘন্টা বাকি।

 • Es ist halb zehn (এস ইস্ট হাল্‌ব সেন) - এখন সাড়ে ৯টা বা  ১০ টা বাজতে আধা ঘন্টা বাকি।

 Es ist halb sieben (এস ইস্ট হাল্‌ব জিবেন) - এখন সাড়ে ৬টা।


৪. এক চতুর্থাংশ সময় (Viertel)

“Viertel” (ফিয়ার্‌টেল) শব্দটি ১৫ মিনিট অর্থে ব্যবহৃত হয়, যা এক চতুর্থাংশ সময় বোঝাতে কাজে লাগে। এটি সাথে ব্যবহার হয় nach এবং vor । পূর্বের (nach) এবং পরবর্তী (vor) সময়ের জন্য ব্যবহার করা যেতে পারে।

 • Es ist Viertel nach zwei (এস ইস্ট ফিয়ার্‌টেল নাখ জ্ভাই) - এখন ২টা বেজে ১৫ মিনিট।

 • Es ist Viertel vor fünf (এস ইস্ট ফিয়ার্‌টেল ফোর ফুন্‌ফ) - এখন ৫টা বাজতে ১৫ মিনিট বাকি।

উদাহরণ হিসেবে বিভিন্ন সময় বলা

 • Es ist drei Uhr (এস ইস্ট দ্রাই উর) - এখন ৩টা।

 • Es ist fünfzehn nach eins (এস ইস্ট ফুন্‌ফ্‌ত্‌সেন নাখ আইন্‌স) - এখন ১টা বেজে ১৫ মিনিট।

 • Es ist zwanzig vor zehn (এস ইস্ট স্ভান্‌সিশ ফোর সেন) - এখন ১০টা বাজতে ২০ মিনিট বাকি।


সময় সম্পর্কিত কিছু প্রশ্ন-উত্তর

১. Wie spät ist es? (ভি শ্‌পেট ইস্ট এস?) - এখন কয়টা বাজে?

 • Es ist vier Uhr. (এস ইস্ট ফিয়ার উর) - এখন ৪টা।

২. Um wie viel Uhr beginnt der Kurs? (উম ভি ফিল উর বেগিন্‌ট ডেয়ার কুর্স?) - ক্লাস কখন শুরু হয়?

 • Der Kurs beginnt um zehn Uhr. (ডেয়ার কুর্স বেগিন্‌ট উম সেন উর) - ক্লাস শুরু হয় ১০টায়।


এইভাবে সময় বলার বিভিন্ন নিয়ম ও বাক্যগুলো চর্চা করলে জার্মান ভাষায় সঠিকভাবে সময় বলা আরও সহজ হয়ে উঠবে।


Comments

Popular posts from this blog

A1 Lesson 2: জার্মান বর্ণমালা (German Alphabet) এবং অন্যান্য উচ্চারণ

জার্মান বর্ণমালা ইংরেজি বর্ণমালার মতোই, তবে কিছু বর্ণের উচ্চারণ ভিন্ন। জার্মান বর্ণমালা বাংলা বর্ণমালা থেকে সাধারণভাবে ভিন্ন। জার্মান বর্ণমালা শুরু হয় 'A' দিয়ে এবং 'Z' শেষ হয়। জার্মান বর্ণমালাতে বেশ কিছু উচ্চারণ বর্ণও রয়েছে, যা বাংলায় পাওয়া যায় না। প্রথমে এক নজরে দেখে নেয়া যায় বর্ণমালা গুলো দেখতে কেমন এবং তাদের ছোট হাতের, বড় হাতের বর্ণ। Capital letters : A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z, Ä, Ö, Ü, ß Lowercase letters : a, b, c, d, e, f, g, h, i, j, k, l, m, n, o, p, q, r, s, t, u, v, w, x, y, z, ä, ö, ü, ß এবার দেখে নেয়া যাক জার্মান বর্ণগুলো। আমরা একই সাথে দেখবো এই বর্ণের ইংরেজি এবং বাংলা অর্থ, ও উচ্চারণ গুলো কেমন হয়ঃ A আ Apfel (apple) আপফেল আপেল B বে Baum (tree) বাউম গাছ C সে Computer (computer) কম্পিউটার কম্পিউটার D ডে Deutsch (German) ডয়েচ জার্মান E এ Eltern (parents) এল্টের্ন বাবা-মা F এফ Fisch (fish) ফিশ মাছ G গে Garten (garden) গার্টেন বাগান H হা Haus (house) হাউস বাড়ি I ই Ich (I) ইস আমি J ইয়ট Ja (yes) ইয়া হ্যাঁ K ...

A1 Lesson 3: জার্মান সংখ্যা (১- ৯৯)

জার্মান শেখার জন্য সংখ্যাগুলি জানা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জেনে নিবো জার্মান সংখ্যা গুলো. প্রথমে আমরা শিখবো ১ থেকে ২০ গণনা করার নিয়ম তারপরে আমরা দেখবো ২০ এর পরের সংখ্যা কিভাবে উচ্চারণ করতে পারা যাইয় সহজেই।  ১ থেকে ২০  * 1 - eins - আইন্স * 2- zwei -  সোয়াই * 3 - drei - দ্রাই * 4 - vier - ফিয়ার * 5- fünf - ফুন্ফ * 6 - sechs - জেক্স * 7 - sieben - জিবেন * 8 - acht - আখ্ট * 9 - neun - নয়েন * 10 - zehn - সেন * 11 - elf - এল্ফ * 12 - zwölf - সোয়ল্ফ * 13 - dreizehn - দ্রাইসেন * 14 - vierzehn - ফিয়ারসেন * 15 - fünfzehn - ফুন্ফসেন * 16 - sechzehn - জেক্সসেন * 17 - siebzehn - জিবেনসেন * 18 - achtzehn - আখ্টসেন * 19 - neunzehn - নয়েনসেন * 20 - zwanzig - সোয়ানসিগ এবার দেখে নেয়া যাক বাক্যে এর ব্যবহার কিভাবে হয়। এখানে জার্মান সংখ্যা গুলোর ব্যবহার করে কয়েকটি সাধারণ বাক্য দেখে নিবো: * Ich habe ein Auto. (আমি একটা গাড়ি আছে।) * Ich habe zwei Kinder. (আমার দুটি সন্তান আছে।) * Ich habe drei Brüder. (আমার তিন ভাই আছে।) * Ich habe vier Schwestern. (আমার চার বোন আছে।) ২০ থেকে ৯৯ গ...

A1 Lesson 1: Greetings - সম্ভাষণ

জার্মান ভাষা শিখতে শুরু করার সময়, গ্রিটিংস শেখার মাধ্যমে শুরু করতে হবে। এটাই প্রথম ধাপে  আপনাকে জার্মান ভাষী মানুষদের সাথে আপনার যোগাযোগ শুরু করতে সাহায্য করবে।  A1 লেভেলে, আপনার জানতে হবে, জার্মান ভাষায় সম্ভাষণ  জানানোর বিভিন্ন উপায় গুলো।   দিনের সময়, আপনি নিম্নলিখিত  সম্ভাষণ  ব্যবহার করতে পারেন: Guten Morgen (গুটেন মরগেন) - Good morning / শুভ সকাল Guten Tag (গুটেন টাক) - Good day / শুভ দিন Guten Abend (গুটেন আবেন্ট) - Good evening / শুভ সন্ধ্যা যদি আপনি কাউকে দিনের শেষে সম্ভাষণ জানাতে চান, তাহলে আপনি বলতে পারেন। Gute Nacht (গুটে নাখট) - Good night/ শুভ রাত্রী  সাধারণ জার্মান  সম্ভাষণ গুলির মধ্যে রয়েছে: Hallo (হ্যালো) - Hello Grüß Gott (গ্রুস গট) - Hello (used in southern Germany and Austria) Servus (জারভুস) - Hello/Goodbye (used in southern Germany and Austria) আপনি যদি কোনও ব্যক্তির সাথে প্রথমবারের মতো দেখা করছেন, তাহলে আপনি তাদের নাম ধরে  সম্ভাষণ  জানাতে পারেন। উদাহরণস্বরূপ: Hallo Anna. (হ্যালো আনা) - Hello Anna. Gu...